বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে : এএফপি

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৮.৩৬ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৩ কোটি ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের ভিত্তিতে এএফপি’র সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা উইরোপজুড়ে করোনাভাইরাস ‘সংক্রমণের উদ্বেগজনক হারের ব্যাপারে সতর্ক করার পর এ ভাইরাসে আক্রান্তের ৩ কোটির ভয়ানক মাইলফলক অতিক্রম করলো।
বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া উপাত্ত থেকে তৈরি করে এ পরিসংখ্যান আক্রান্তের প্রকৃত সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র করোনার উপসর্গ রয়েছে এমন মানুষের বা একেবারে গুরুতর আক্রান্ত লোকের এ ভাইরাস পরীক্ষা করছে।
গ্রীনিচ মান সময় ১৯:৪৫ টায় করা এএফপি’র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষের দিকে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৬২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৯ লাখ ৪৩ হাজার ৮৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ৬৬ লাখ ৫০ হাজার ৫৭০ আক্রান্ত এবং ১ লাখ ৯৭ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এরপরের অবস্থানে থাকা ভারতে করোনাভাইরাসে ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জন আক্রান্ত এবং ৮৩ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে করোনায় ৪৪ লাখ ১৯ হাজার ৮৩ জন আক্রান্ত এবং ১ লাখ ৩৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com