বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় স্যালির তাণ্ডব, বিদ্যুৎহীন অঙ্গরাজ্য

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১.৪৩ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় স্যালির কারণে সৃষ্ট প্রবল বর্ষণে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ক্যাটাগরি টু হারিকেন হিসেবে গতকাল বুধবার স্যালি ভূমিতে আঘাত হানার পর ঝোড়ো হাওয়ার গতি মন্থর হয়ে আসে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও আলাবামা অঞ্চলে ঝড় অব্যাহত রয়েছে। ধীরগতিতে এসব অঞ্চল অতিক্রম করছে হারিকেন স্যালি। এ ছাড়া স্যালির কারণে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হারিকেনের প্রভাবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেনসাকোলা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে শহরের একটি সেতু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির অগ্নিনির্বাপণ কর্মকর্তা গিনি ক্রানোর বলেন, ঝড়ের কারণে ‘চার মাসের বৃষ্টি চার ঘণ্টায় হয়েছে’। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

আলাবামা অঙ্গরাজ্যের উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় গতকাল বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে স্যালি আঘাত হানে। এ সময় বাতাসের সর্বাধিক গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল।

বর্তমানে বাতাসের গতি কমে ঘণ্টাপ্রতি ৬০ মাইলে নেমে এসেছে। তবে লাগাতার বর্ষণ এবং ঝড়ের কারণে সৃষ্ট স্বাভাবিকের চেয়ে উঁচু জলোচ্ছ্বাসে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, উপকূলীয় অঞ্চল থেকে ঝড় উত্তর দিকে সরে আসার পর ওই অঞ্চলের অন্তত সাড়ে পাঁচ লাখ মানুষ গতকাল বুধবার রাত থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

হারিকেন স্যালি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট একাধিক ঝড়ের একটি। ইংরেজি বর্ণমালাক্রম অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তারা মহাসাগরে সৃষ্ট হারিকেন বা ঝড়ের নামকরণ করে থাকেন। কিন্তু মহাসাগরে একের পর এক ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় বার্ষিক বর্ণমালার তালিকার শেষদিকে চলে এসেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com