বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সস্তা ও লাভজনক নবায়নযোগ্য জ্বালানির ওপর ব্যাপক বিনিয়োগের আহ্বান : জাতিসংঘ মহাসচিব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২.৩৮ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

সস্তা ও লাভজনক নবায়নযোগ্য জ্বালানির ওপর ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, এটা কেবল সঠিকই নয়, অর্থনৈতিকভাবেও সাশ্রয়ী।

জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের আগে ইউএন নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন এন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরে বলেন, আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করা দরকার। আমাদের গতিশীলতার নতুন রূপন্তরগুলোতে বিনিয়োগ করতে হবে। আমাদের হাইড্রোজেনে বিনিয়োগ করতে হবে। এটাই ভবিষ্যতের জ্বালানি।

গুতেরেস বলেন, শতাব্দীর শেষে তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি নামানোর মাধ্যমে সীমাবদ্ধ করতে হবে। কিন্তু এ লক্ষ্য অর্জনে ২০৫০ সালের মধ্যে আমাদের কার্বন নিঃসরণে নিরপেক্ষ হতে হবে।

এজন্য আগামী দশকে আমাদের নির্গমনের প্রায় ৪৫ শতাংশ হ্রাস হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই এবং লক্ষ্যটাও খুবই পরিষ্কার,’ বলেন গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরে বলেন, ‘আমাদের সবাইকে একটি সাধারণ কৌশল এবং একটি সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে একত্রে কাজ করা দরকার এবং ২০৫০ সালে আমাদের কার্বন নিরপেক্ষ হওয়া দরকার।

‘এ ক্ষেত্রে কোভিড-১৯ একটা হুমকি ও সমস্যা, তবে এটিও একটি সুযোগ। কারণ আমরা যেমন পরিবর্তিত হতে পারি, আবার আমরাও সঠিক দিকে পরিবর্তন করতে পারি  বলেন এন্তোনিও গুতেরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com