বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞা শিথিল করছে সৌদি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৩.৪১ পিএম
  • ৪৬৬ বার পড়া হয়েছে

সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইটের ওপর আরোপ করা তাদের নিষেধাজ্ঞা ১৫ সেপ্টেম্বর,২০২০ থেকে তুলে নিতে যাচ্ছে। মহামারি করোনাভাইরাসের কারণে ভ্রমণের লাগাম টেনে ধরতে এ স্থগিতাদেশ দেয়ার দীর্ঘ ছয় মাস পর এটা করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

সুনির্দিষ্ট তারিখের কথা উল্লেখ না করে ওই মন্ত্রণালয় আরো জানায়, সৌদি আরব আগামী বছরের ১ জানুয়ারির পর সৌদি নাগরিকদের ক্ষেত্রে আকাশ, স্থল ও নৌ পথে চলাচলের সকল নিষেধাজ্ঞা তুলে নেবে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপসাগরীয় এ দেশের নাগরিকরা এবং সৌদি নাগরিক না হলেও যাদের দেশটিতে বসবাসের বৈধ অনুমতি বা ভিসা রয়েছে এমন ব্যক্তিরা করোনাভাইরসে আক্রান্ত না হলে ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবে। সরকারি ও সামরিক কর্মচারি, বিদেশি দূতাবাস কর্মী এবং চিকিৎসার কাজে নিয়োজিত ব্যক্তিরাসহ বিভিন্ন ‘ব্যতিক্রমী শ্রেণীর লোকজনও আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পাবে।

মন্ত্রণালয় আরো জানায়, সৌদি আরব পরবর্তীতে পর্যায়ক্রমে উমরাহ পালনের সুযোগ দেয়ার ব্যাপারে একটি পরিকল্পনা ঘোষণা করবে।

দেশটি ইসলামের পবিত্র বিভিন্ন নগরীতে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় গত মার্চ থেকে বছরজুড়ে উমরাহ পালন স্থগিত ঘোষণা করে। করোনাভাইরাসের কারণে সৌদি আরব গত জুলাইয়ের শেষের দিকে একেবারে স্বল্প পরিসরে হজ পালনের আয়োজন করে। বার্ষিক এ ধর্মীয় অনুষ্ঠানে এ বছর মাত্র ১০ হাজার মুসলিম অংশগ্রহণের সুযোগ পান। গত বছর প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করেছিলেন।

সৌদি আরব গত মার্চে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ঘোষণা করে। এর ফলে বহু নাগরিক বিভিন্ন দেশে আটকা পড়ে।

সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত এবং ৪ হাজার ২শ’ জনের বেশি লোক এ ভাইরাসে প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com