বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

শরীয়তপুর জাজিরা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় বোমা হামলা ও সংঘর্ষ আহত ২০

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫৪ পিএম
  • ৪৬০ বার পড়া হয়েছে

শরীয়তপুর জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় বোমা হামলা ও সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, বিলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাহের সরদার এবং একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুল কুদ্দুস বেপারীর সমর্থক মন্তাজ বেপারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রাব্বি, মান্নান মেম্বার, তোতা খান, সোহাগ বেপারী, তমিজ খাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ওই এলাকায় পাঁচটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাহের সরদার ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে বিলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, ‘আগের একটি মারামারির ঘটনার জের ধরে আজ সকালে তাহের সরদারের সমর্থকরা দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে আমার লোকজনকে ধাওয়া করে। এ সময় আমার সমর্থকরা বাড়িতে এসে আশ্রয় নিলে তারা এখানেও হামলা করে।

বর্তমান চেয়ারম্যান তাহের সরদার মুঠোফোনে বলেন, ‘আমি এখন ঢাকাতে, তাই এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। যা সত্য তাই লিখেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি ও মারামারির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com