বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ হাসপাতালে

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২.২২ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ গতকাল গভীর রাতে আবার দিল্লির সুপার স্পেশালিটি হাসপাতাল এইমসে ভর্তি হয়েছেন। আজ রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোভিড সংক্রমণ মুক্ত হয়ে বাড়ি ফেরার পরেও কিছু কিছু সমস্যা দেখা দিয়েছিল। তাই সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে তাঁকে সম্পূর্ণ চেকআপের জন্য আবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

৫৫ বছরের অমিত শাহ আগস্ট মাসের মাঝামাঝি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার তেরো দিন পরে তিনি করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন, কিন্তু আবার এক রাতে তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাই আবার তাঁকে ভর্তি করাতে হয়। ৩১শে অগাস্ট তিনি আবার ছাড়া পান, কিন্তু করোনা তাঁকে যে আঘাত করেছে তা থেকে পুরোপুরি মুক্ত হতে এখনও মনে হয় সময় লাগবে।

সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে কোভিড ১৯-এর সম্পূর্ণ নিয়মাবলী মেনেই। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংসদের অধিবেশন ঠিক হয়েছে, কিন্তু ৭৮৫ জন সংসদ সদস্যের মধ্যে দুশোজনেরই বয়স ৬৫ বছরের উপরে। তার ওপর অন্তত সাতজন কেন্দ্রীয় মন্ত্রী এবং দু’ডজন সাংসদ করোনা পজিটিভ হয়ে চিকিৎসা করিয়েছেন। সকলে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। কাজেই এবারের বাদল অধিবেশনের ওপর করোনার প্রভাব ভালভাবেই পড়বে বলে বোঝা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com