মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ওয়েব সিরিজে মোশাররফ করিম ও জাকিয়া বারী মম

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ৭.২২ পিএম
  • ৪৩৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ এবার ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। এর নাম ‘ভালো বাসা’। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। চার পর্বের এ সিরিজটি প্রচার হবে কলকাতার আড্ডা টাইমস অরিজিনাল নামে অনলাইন প্ল্যাটফর্মে।

এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘করোনা আসার পর সেভাবে কাজ করছি না। তবে এ সিরিজটির গল্প ভালো লেগেছে।

এর মাধ্যমে কলকাতার ওয়েব সিরিজে প্রথম অভিনয় করছি। নির্মাতাও বেশ যত্ন নিয়ে কাজ করছেন। আশা করছি এটি উপভোগ্য হবে।’ মোশাররফ করিম বলেন, ‘গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়েই অভিনয় করছি।

তাছাড়া ওয়েব সিরিজে খুব বেশি অভিনয় করি না। এ কাজটি দর্শকের ভালো লাগবে বলে মনে করছি।’ এ ছাড়া মোশাররফ করিম অভিনীত নতুন একটি ধারাবাহিক সম্প্রতি প্রচারে এসেছে। এটির নাম ‘বিবাহ হবে’।

‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’ নামের আরেকটি ধারাবাহিক নাটকও প্রচারের অপেক্ষায় আছে। অন্যদিকে মম মাঝে মধ্যে এক নাটকে অভিনয় করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com