মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অনুদানের ছবিতে বড়দা মিঠু

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২.৫২ পিএম
  • ৪৫২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ মাহমুদুল ইসলাম মিঠু। শোবিজের সবাই ডাকেন ‘বড়দা মিঠু’। দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। সরকারি অনুদানের ছবিতে যুক্ত হলেন এ অভিনেতা। ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এই ছবির জন্য অভিনয়শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সেই পরিপ্রেক্ষিতে এবার জনপ্রিয় অভিনেতা ‘বড়দা মিঠু’কে চূড়ান্ত করা হয়েছে। ‘ছায়াবৃক্ষ’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তানভীর আহমেদ সিডনির লেখা। এর গল্প চা শ্রমিকদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে।

অনুদানের ছবি প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, ‘চা বাগানের সর্দারের চরিত্রে আমাকে দেখা যাবে। গল্পটা বেশ চমৎকার। আশা করছি দর্শক নতুন একটি চরিত্রে আমাকে দেখতে পাবে। আমার চরিত্র উপস্থাপনাংয় বরাবরই ভিন্নতা থাকে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।’

‘বড়দা মিঠু’ প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন। ছবিটিতে আরও অভিনয় করার কথা রয়েছে নিরব, বড়দা মিঠু, ইকবাল আহমেদসহ অনেক চেনামুখ। অনুপম কথাচিত্রের ব্যানারে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com