বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমারের দুই সেনা সদস্যকে বিচারের আওতায় আনতে বৃটেনের দুই সংসদ সদস্যের আহ্বান

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২.১৯ এএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

বৃটেনের ক্ষমতাসীন ও বিরধিদলের দুই প্রভাবশালী সংসদ সদস্য রোহিঙ্গা জনগণের ওপর হত্যাযজ্ঞ চালানোর স্বীকারোক্তি দেয়া মিয়ানমারের দুই সেনা সদস্যকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসি এর প্রতি আহ্বান জানিয়েছেন।

ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি জেরেমি হান্ট ও বিরোধী লেবার দলের বাংলাদেশি-বংশোদ্ভূত এমপি রুশনারা আলী এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়ে বলেন জ নাইং তুন ও ম্যো উইন নামের ওই দুই সেনা যে স্বীকারোক্তি দিয়েছে তাতে তাদের বিরুদ্ধে আইসিসি এর অভিযোগ গঠন করা উচিৎ।

রাইটস অব রোহিঙ্গা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার জেরেমি হান্ট ও রুশনারা আলী স্বীকারোক্তি দেয়া এই দুই সৈন্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও জুরিসডিকশন থাকলে, গণহত্যার অপরাধে এখনই অভিযোগ গঠনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে আইসিসি কৌঁসুলিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা আদিষ্ট হয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে বা তারা কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা নয়, এই বিষয়টির কারনে তাদের ক্ষেত্রে আইসিসি’র কর্তৃত্ব প্রয়োগ না করার কোনো কারণ হতে পারে না বলে ব্রিটিশ এই দুই এমপি উল্লেখ করেন। বলেন যারা এই হত্যাযজ্ঞে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ হওয়া উচিৎ এবং এই কারণেই আইসিসি এর সৃষ্টি হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com