বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১.২৫ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও গতকাল বলেছেন যে বেলারুশ সরকার যে বিরোধী সক্রিয়বাদী মারিয়া কোলেসনিকোভাকে জোর করে দেশ থেকে বের করে দেয়ার চেষ্টা চালাচ্ছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কুটনীতিক বলেন যে বেলারুশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ বেলারুশের উপর নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে।

পম্পেও তাঁর বিবৃতিতে বলেন আমরা কোলেসনিকোভার এবং বেলারুশের জনগণের সাহসের প্রশংসা করি যে তারা বেলারুশ সরকারের অযৌক্তিক সহিংসতা ও দমন-নিপীড়নের মুখে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের নেতাদের বাছাই করার অধিকারের কথা শান্তিপূর্ণ ভাবে বলেছে।

তিনি বেলারুশ কর্তৃপক্ষের দমনের দৃষ্টান্ত হিসেবে দিনের আলোয় ৬ই সেপ্টেম্বর শত শত মিছিলকারিকে প্রহার এবং শত শত লোককে আটক করা ও ক্রমবর্ধমান সংখ্যায় গুম করার কথা উল্লেখ করেন।

তিনি বলেন এই সম্ভাব্য নিষেধাজ্ঞার লক্ষ্য হবে যারা বেলারুশে মানবাধিকার লংঘন ও নিপীড়নের সঙ্গে যুক্ত তাদের দায়বদ্ধ করা। কোলেসনিকোভাকে আরও দু জন বিরোধী আন্দোলনের সদস্যদের সঙ্গে সোমবার গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার বেলারুশ ও ইউক্রেনের সীমান্তে নিয়ে যাওয়া হয় যেখানে কোলেসনিকোভা তাঁর পাসপোর্ট ছিঁড়ে ফেলেন এবং তাঁকে বেলারুশ সীমান্তের মধ্যেই আটক রাখা হয়। অপর দু জন সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে চলে যান।

এ দিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র এক বিবৃতিতে বেলারুশে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদকারীদের উপর এবং নাগরিক সমাজের বিরোধী সক্রিয়বাদীদের উপর বার বার শক্তি প্রয়োগের ব্যাপারে তাঁর উদ্বেগ প্রকাশ করেন। নয়ই আগস্টের নির্বাচনে কারচুপির অভিযোগে গত পাঁচ সপ্তা ধরে সে দেশে প্রতিবাদ বিক্ষোভ চলে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com