বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে অত্যাধুনিক হাসপাতাল তৈরি হবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১.২০ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

অযোধ্যায় বাবরি মসজিদের পরিবর্তে ধন্যিপুর গ্রামে প্রস্তাবিত মসজিদ চত্বরে একটি সুপার স্পেশালিটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে। আজ ওই মসজিদ নির্মাণের জন্য গঠিত ট্রাস্ট ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের মুখপাত্র আতহার হোসেন এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ৫ একর জমির মধ্যে মসজিদ ছাড়া এই হাসপাতালের জন্যই সবচেয়ে বেশি জায়গা রাখা হচ্ছে। প্রথমে এটিতে ১০০টি শয্যা থাকবে, তাতে ক্যান্সার থেকে শুরু করে নানা রকমের কঠিন রোগের চিকিৎসা হবে। পরে শয্যা সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ২০০ করা হবে।

ওখানে যে মসজিদ ছাড়াও বেশকিছু জনহিতকর কর্মকাণ্ড হবে সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল। আজ আতহার হোসেন সে ব্যাপারে আর একটু বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, মসজিদ আর হাসপাতাল ছাড়া একটি কমিউনিটি কিচেন বা লঙ্গরখানা তৈরি করা হবে, যেখান থেকে রান্না করা খাবার বিতরণ করা হবে। আর থাকবে ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার, যেখানে ভারতীয় ও ইসলামি দর্শন নিয়ে পড়াশোনা ও গবেষণা করার ব্যবস্থা থাকবে। তার জন্য একটি লাইব্রেরি ও সংগ্রহশালা থাকবে এবং পৃথিবীর নানা জায়গা থেকে গবেষক ও বিদ্বজ্জনদের আমন্ত্রণ করে আনা হবে, তাঁরা বক্তৃতা দেবেন, আলোচনা সভা করবেন।

আতহার হোসেন বলেন, আমরা যখন সুযোগ পেয়েছি তখন এই মসজিদ চত্বরকে সবার ভালোর জন্য একটা প্রকল্প হিসেবে গড়ে তুলবো, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি হবে মূলকথা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com