বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ান্মারের দু জন সাবেক সৈন্য নৃশংসতার কথা স্বীকার করলো

  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৩.৫৫ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

দুটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে মিয়ান্মারের দু জন সৈন্য উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ২০১৭ সালে সামরিক অভিযানের সময়কার বিভিষীকাময় বর্ণনা তুলে ধরেছে।

ঐ সময়কার ঘটনাকে জাতিসংঘ গণহত্যা বলে চিহ্নিত করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানাচ্ছে যে মাইও উন তুন এবং জও ন্যাং তুন নামের এই দুই জন সৈন্য গত মাসে মিয়ান্মার সেনাবাহিনী, যা তাতমাদাউ নামে পরিচিত সেটি ত্যাগ করে আসে এবং পৃথক পৃথক সাক্ষাত্কারে তারা সেখানে যে অপরাধ দেখেছে এবং যাতে তারা নিজেরাও অংশ গ্রহণ করেছে তার বিবরণ তুলে ধরে।

সৈন্যরা বলে তারা সকল রোহিঙ্গা মুসলিমকে দেখামাত্র গুলি করার আদেশ পালন করে এবং তারা দেখেছে যে তাদেরই সহযোগী সৈন্যরা তরুণী ও নারীদের ধর্ষণ করেছে এবং গোটা গ্রাম পুড়িয়ে দিয়েছে। ঐ অভিযানের ফলে সাম্প্রতিক বিশ্বের অন্যতম বৃহত্তম শরনার্থী সংকটের উদ্ভব হয়। সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা গ্রামবাসী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে যায়।

মিয়ান্মার সৈন্যদের দেয়া এই প্রথম রেকর্ড করা বর্ণনার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীদের কাছে দেয়া বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়। সিবিসি বলছে এই বর্ণনা রেকর্ড করেছে মিয়ান্মার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি।

ফর্টিফাই রাইটস নামের থাইল্যান্ডের একটি মানবাধিকার বিষয়ক নজরদারি সংগঠন এই ভিডিওটি পেয়েছে । তারা এটি অনুবাদ করে মন্তব্যগুলো বিশ্লেষণ করেছে। টাইমস এবং সিবিসি বলছে যে সৈন্যরা এখন দ্য হেইগের আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com