মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শুরু হচ্ছে “হারজিৎ” সিনেমার শুটিং এর কাজ

  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ১.১৭ পিএম
  • ৬৩৩ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ২০১৬ সালে পরিচালক বদিউল আলম খোকন সজল-মাহিকে জুটি করে ‘হারজিৎ’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। বদিউল আলম খোকনের এ সিনেমাটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়।
ওই সময় জানা যায়, ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া ‘ভালো থেকো’ নামের আরেকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আটকে গেছে এটি। অবশেষে চার বছর পর শুরু হতে যাচ্ছে এর বাকি অংশের শুটিং।
মূলত বদিউল আলম খোকনের উদ্যোগেই ছবিটির কাজ শুরু হচ্ছে। তিনি বলেন, ‘নানা কারণে ছবির কাজটি শুরুতেই বন্ধ হয়ে যায়।
বিশেষ করে প্রযোজকের একটা ঘাটতি ছিল। ছবির গল্পটি দারুণ। তাই আমি এটা নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী। সে কারণে নিজেই প্রযোজক জোগাড় করে শুটিং শুরু করতে যাচ্ছি।
সব ঠিক থাকলে শিগগিরই বাকি অংশের শুটিং করবো। ইতিমধ্যে ছবিটি নিয়ে সজল ও মাহির সঙ্গেও কথা সেরেছেন। তারাও শুটিং শিডিউলের বিষয়ে পজিটিভ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com