মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে শিফফাতের লেখায় রফিকুল আলমের গান

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ১০.৪৪ এএম
  • ৪৪৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি গানে কন্ঠ দিয়েছেন, বরেণ্য সঙ্গীতশিল্পী রফিকুল আলম। ‘তোমার হাতটি ধরে স্বাধীন হলো এদেশ’ শিরোনামের গানটি লিখেছেন জনপ্রিয় কবি ও গীতিকার শিফফাত শাহরিয়ার, সুর করেছেন শেখ মিলন। সম্প্রতি ইউটিউব চ্যানেল মিউজিক স্টেশন থেকে গানটি প্রকাশ করা হয়েছে ।

গানটিতে কন্ঠ দিয়ে দারুণ উচ্ছাসিত রফিকুল আলম। বলেন, গানটি গেয়ে জাতির জনকের প্রতি সম্মান প্রদর্শন করলাম, তাঁর কাছে আমাদের অপরিসীম রৃণের স্বীকার করা হলো হয়তো কিছুটা। বঙ্গবন্ধুকে নিয়ে গান করার সময় আবেগ ও শোকে কন্ঠ ভারি হয়ে আসছিলো বলেও জানান তিনি। আর গীতিকার শিফফাত শাহরিয়ার দৈনিক সংবাদকে বলেন, গানটি সবাই পছন্দ করলে এ প্রয়াস সার্থক হবে।

বিষয়ের কারণে গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্প্রতি করোনা মহামারী নিয়ে তার লেখা ‘আমি কোয়ারেন্টিনে’ শিরোনামের একটি গান প্রশংসিত হয়েছে। এছাড়া, আরো কয়েকটি নতুন গান নিয়ে তিনি কাজ করছেন বলে জানান, শিফফাত শাহরিয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com