বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের অরুণাচল প্রদেশ থেকে ৫ যুবককে অপহরণ করেছে চীনা সেনাবাহিনী

  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ১১.১৩ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের আপার সুবর্ণসিরি জেলার নাচো সার্কল এলাকা থেকে পাঁচ যুবককে শনিবার ভোরে চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা অপহরণ করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং।

অপহৃতদের একজনের বড় ভাই প্রকাশ রিংলিংও টুইট করে এই অভিযোগ করেছেন। অপহৃতরা সকলেই স্থানীয় তাজিন সম্প্রদায়ের।পরে অরুণাচল পুলিশের ডিজি আর আর উপাধ্যায়ও জানিয়েছেন, ভোরে নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে।

তবে অপহৃতদের পরিবারের তরফে সরকারি ভাবে কোনও অভিযোগ পুলিশ পায়নি। ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। একই সঙ্গে অরুণাচল প্রদেশের পুলিশ সূত্রে খবর, যেখান থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে সেই সেরা-৭ এলাকা থেকে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা ১০০ কিলোমিটার দূরে।

ওই যুবকরা খুব ভোরে সেরা-৭ এলাকার জঙ্গলে গিয়েছিলেন গাছের গুল্ম সংগ্রহ করতে। তাঁদের ভোর পাঁচটা নাগাদ অপহরণ করা হয় বলে সন্দেহ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com