বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাপান সাগরে ৪৩ জন ক্রু এবং ৬ হাজার গরু বোঝাই কার্গো ডুবে গেছে।

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ১১.১২ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

টাইফুনের কবলে পড়ে দূরবর্তী সংকেত পাঠানোর পরে ৪৩ জন ক্রু এবং ৬ হাজার গরু বোঝাই একটি কার্গো জাহাজ জাপান সাগরে ডুবে গেছে। জাপানের কোস্ট গার্ডের উদ্ধার করা এক ব্যক্তি এ কথা জানায়।
বুধবার ভোরে জাপানের আমামি ওসিমা দ্বীপের ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) পশ্চিমে গালফ লাইভস্টক ১ জাহাজটির অবস্থান থেকে সতর্ক বার্তা পাঠায়।
বুধবার দিনের শেষদিকে জাপানের কোস্ট গার্ড এক ব্যক্তিকে উদ্ধার করে। ৪৫ বছর বয়সী ফিলিপিনো এই ব্যক্তি জাহাজের টিফ অফিসার। এই ব্যক্তি জানান, জাহাজে সতর্কতা সংকেত ঘোষণার পরে লাইফ জ্যাকেট পড়ে তিনি সমুদ্রে ঝাপ দেন।
কোস্ট গার্ড এক বিবৃতিতে বলেছে, উদ্ধার হওয়া এই ক্রু জানান জাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং প্রবল ঢেউয়ে জাহাজটি উল্টে যায়।
জাহাজটি কখন এবং কোথায় ডুবেছে এ বিষয় বিস্তারিত জানা যায়নি। তবে, এই ব্যক্তি বলেছেন, উদ্ধারের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় তিনি অপর কোন ক্রুকে দেখেননি।
কোস্ট গার্ডের তিনটি জাহাজ পাঁচটি বিমান এবং বিশেষ প্রশিক্ষিত ডুবুরি নিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ডুবে যাওয়া জাহাজটিতে ফিলিপাইনের ৩৯ জন, নিউজিল্যান্ডের ২ জন এবং অস্ট্রেলিয়ার ২ জন ক্রু ছিলেন। জাহাজটিতে এ সময় ৫ হাজার ৮০০ গরু বোঝাই ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com