বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যা মামলায় কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থন

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ২.৩৯ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের চালানো গণহত্যা ও অন্যান্য নির্যাতনের বিচারের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা করেছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস।

বুধবার এক যৌথ বিবৃতিতে কানাডা ও নেদারল্যান্ডস এই মামলা পরিচালনার জন্য গাম্বিয়াকে আইনি ও অন্যান্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। বিবৃতিতে গণহত্যা কনভেনশনে সাক্ষর করা দেশগুলোকে গাম্বিয়ার উদ্যোগকে সমর্থন দেয়ার আহ্বান জানানো হয়। এতে বলা হয় মিয়ানমারের গনহত্যাকারিদের শাস্তির আওতায় আনতে অত্যন্ত এই প্রশংসনীয় উদ্যোগকে সমর্থন দেয়া কানাডা এবং নেদারল্যান্ডস দায়িত্ব মনে করে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত নিধনযজ্ঞ চলাকালে ব্যাপক হারে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে বিবৃতিতে বলা হয় অপরাধীরা যাতে কোন ভাবেই রেহাই না পায় তার জন্য আদালতের বাইরেও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের সেনা বাহিনী পরিকল্পিত ভাবে দেশটির রাখাইন রাজ্যে বসবাসরত নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত সশস্ত্র হামালা চালালে সাড়ে সাত লাখের ওপর রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তাঁরা গত তিন বছর যাবত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলার টেকনাফে বিভিন্ন ক্যাম্পে মানবেতর জীবন যাপন করছেন। এ প্রেক্ষাপটে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে গাম্বিয়া।

শুনানি শেষে এ বছরেরে জানুয়ারিতে এক অন্তর্বর্তী আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধে আদেশ দিয়েছে আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com