মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন সিনেমার মুক্তির অপেক্ষায় ‘আগামীকাল’

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৮.০৪ পিএম
  • ৭২২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক অঞ্জন আইচ। ‘আগামীকাল’ শিরোনামের এই চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী জাকিয়া বারী মম। এর আগে ইমন-মম ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে কাজ করেন। যদিও এই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না।

নাটকে জুটি হলেও চলচ্চিত্রে এই প্রথমবার তারা জুটি বেঁধেছেন। ছবির গল্প সম্পর্কে অঞ্জন আইচ বলেন, ‘ঘটনাক্রমে ইমনের সঙ্গে দেখা হয় মমর। পরিচয় থেকে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়, সেখান থেকে প্রেম। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ান মমর আশ্রয়দানকারী মা। কারণ তিনি নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে।

এমন নানা ঘটনার মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে যাবে।’ মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটি গেল মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে থমকে যায়। পরিচালক অঞ্জন আইচ জানিয়েছেন, ‘ছবিটি মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। গত মার্চে মুক্তির পরিকল্পনা ছিল তবে করোনার কারণে সিনেমা হল অনিদিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায়।

যার কারণে বর্তমানে আমরা হল খোলার অপেক্ষায় আছি। সিনেমা হল খুললেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’ ছবিতে ইমন, মম ছাড়াও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com