বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চিনকে সব দিক দিয়ে আটকাতে হবে: মার্কিন হুঁশিয়ারি

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১.১৫ পিএম
  • ৬২৬ বার পড়া হয়েছে

ভারত-সহ বিভিন্ন দেশের সীমান্তে আগ্রাসন চালাচ্ছে চিন। বেজিং-এর সেই রক্তচক্ষুর উপযুক্ত জবাব দেওয়া হবে। এ ভাবেই শি চিনফিং সরকারকে হুঁশিয়ারি দিলেন মার্কিন কূটনীতিক স্টিফেন বাইগান। মার্কিন বিদেশ দফতরের সহ-সচিব বাইগান বলেছেন, তথ্যপ্রযুক্তি চুরি থেকে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা এবং জলসীমায় আধিপত্য বিস্তারের চেষ্টাকে সব রকম ভাবে রোখার চেষ্টা করা হবে। আর এই উদ্দেশে একটি ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকা— এই চতু্র্দেশীয় নিরাপত্তা আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন বাইগান।

পূর্ব লাদাখের প্যাংগং লেক, গালওয়ান উপত্যকায় ক্রমাগত আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে বেজিং। তার জেরে গালওয়ানে ঘটে গিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ ছাড়া অন্য যে দেশের সঙ্গেই সীমান্ত রয়েছে, সেই সব জায়গাতেও একই ভাবে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে চিনা বাহিনী। কর্তৃত্ব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ইন্দো প্যাসিফিক এলাকাতেই। এই প্রেক্ষিতেই ভারত-মার্কিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের সম্মেলনে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত রিচার্ড বর্মার সঙ্গে আলাপচারিতায় যোগ দিয়েছিলেন বাইগান।

সেই কথোপকথনেই চিনের বিরুদ্ধে হোয়াইট হাউসের এই মনোভাব ব্যাখ্যা করেন বাইগান। তিনি বলেন, আমাদের কৌশল হচ্ছে চিনকে সব দিক দিয়ে আটকাতে হবে। আমরা নিরাপত্তার দিক থেকে চেষ্টা করছি, অন্য দেশের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টাও প্রতিহত করার চেষ্টা করছি।’’ গালওয়ানের নাম করেই তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে গালওয়ান উপত্যকার সীমান্ত হোক, কিংবা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকা— সর্বত্র এই চেষ্টা হচ্ছে। আর্থিক ভাবেও বেজিংকে কোণঠাসা করার চেষ্টা চলছে।’’ তিনি আরও জানান, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্যই হচ্ছে, চিনের আর্থিক আধিপত্য রুখে চিন-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com