বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারত-চীন সীমান্তের লাদাখে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১২.৪৬ পিএম
  • ৬৬২ বার পড়া হয়েছে

ভারত-চীন সীমান্তের লাদাখে গত আড়াই মাসেই পরিস্থিতি অনেকটাই বদলে গেছে এমনই অভিমত ওয়াকিবহাল মহলের। তাই ১৯৬২-র যুদ্ধের উদাহরণ তুলে ধরে ভারতকে শিক্ষা দেওয়ার হুমকি ছেড়ে চীন এখন নয়াদিল্লির বিরুদ্ধে সমঝোতা ভেঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগ তুলছে! লাদাখ সংলগ্ন প্যাংগং লেকের দক্ষিণে চীনা বাহিনীকে হটিয়ে অবস্থান মজবুত করার পরে ভারতীয় সেনা আলোচনার টেবিলে দর কষাকষিতে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ।

ভারতীয় সেনা সূত্রের খবর, গত শনিবার রাত এবং রবিবার সকালে দফায় দফায় সংঘর্ষের পরে দু’তরফে আলোচনা শুরু হলেও এখনো উত্তেজনা রয়েছে প্রবল। পিপলস লিবাবেশন আর্মি বিতর্কিত এলাকায় আর্মড রেজিমেন্ট মোতায়েন করায় একই পদক্ষেপ করেছে ভারতীয় সেনাও। বেশ কিছু এলাকায় দু’দেশের ট্যাঙ্ক বাহিনী পরস্পরের নিশানায় রয়েছে। প্যাংগং পরিস্থিতি পর্যালোচানার জন্য আজ মঙ্গলবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নরভণে বৈঠকে হাজির ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com