মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নাটক আলাল দুলালের মা

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১২.১১ পিএম
  • ৭৬৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নিমির্ত হল রুহুল আমিন পথিক’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহাগ কাজী।ঢাকা বাহিরে বিভিন্না লোকেশনে নাটকটি শুটিং করা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মানসী প্রকৃতি, ডন, সুচনা শিকদার, হাসিমুন, আমিন আজাদ প্রমুখ। নাটকটি প্রসঙ্গে মানসী প্রকৃতি বলেন, ‘আলাল দুলালের মা’ নাটকটির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে একটি সামাজিক বার্তা। যে মা অনেক কষ্ট করে নিজে না খেয়ে সন্তানকে লালন-পালন করে বড় করে কিন্তু সেই সন্তানরাই মাকে এক বেলা খেতে দেয় না। এমনই একটি গল্প নিয়ে নাটকটি। এ নাটকে দর্শক বার্তা পাবে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি খুব শীঘ্রই নাগরিক টিভিতে প্রচার হবে। রওনক হাসান বলেন “গল্পের মানটা বেশ ভালো ও একসাথে কাজ করে ভালো লাগছে, নাটকের গল্পে আলাল দুলাল দুই ভাই। তাদের বাবা নেই। মায়ের খুব আদরের সন্তান ছিল তারা। বিয়ের পর ঘরে বউ আসলে তারা মাকে আর ভাত কাপড় দেয় না। মা খুবই মানবেতর জীবন যাপন করে। তারা দু ভাই-ই প্রতিযোগিতা মূলক বউকে ভালবাসে। তাদের শ্বাশুরীরা আসলে বড় মাছ, মাংস, দুধ,কলা এনে নিজের হাতে শ্বশুরীর মুখে তুলে খাওয়ায়। পক্ষান্তরে মায়ের কপালে জোটে না কাঁচা মরিচ পান্তা ভাত। আলাল দুলালের মা মনের এসব দুঃখের কথা গ্রামের মেম্বারের কাছে এসে প্রকাশ করে। এবং দুমুঠো ভাতের জন্য তার স্বামীর দেওয়া শেষ সম্ভল বালা দুটো বন্ধক রাখে। যদিও মেম্বার তাকে অনেক সাহায্য সহযোগিতা করে থাকে। কিন্তু তার সাহায্য-সহযোগিতায় আর কতদিন চলবে। মেম্বার এবার আলাল দুলালের বাড়িতে এসে আলাল দুলালকে কঠিনভাবে শ্বাসায়। দেখা যায় এতেও তাড়া শুধরায় না। এভাবেই নাটকের গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com