বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের পশ্চিমবঙ্গে আগামী মাসে করোনা টিকার তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৫.২২ পিএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

আগামী জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের হাতে আসছে কালান্তক করোনা ভাইরাসের মৃত্যুবান ‘কোভ্যাকসিন’। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই করোনা টিকার তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে। হায়দরাবাদের ‘ভারত বায়োটেক’ ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআরের (ICMR) যৌথ উদ্যোগের ঐ ট্রায়ালের অন্যতম শরিক পশ্চিমবঙ্গও।ঠিক চার মাসের মাথায়, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভ্যাকসিন পাবে পশ্চিমবঙ্গ। তবে পশ্চিমবঙ্গ একা নয়, সঙ্গে উত্তরপ্রদেশ, চেন্নাই, হায়দরাবাদ এবং দিল্লির হাতেও পৌঁছে যাবে এই ভ্যাকসিন। মার্চ মাসের মধ্যে পর্যায়ক্রমে গোটা দেশে পৌঁছে যাবে করোনার প্রতিষেধক। একবার ভ্যাকসিন শরীরে ঢুকলেই করোনার বিরুদ্ধে তৈরি হবে জীবনভর প্রতিরোধ ক্ষমতা এমনটাই দাবি নাইসেডের।দেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থা আইসিএমআরের প্রথম সারির বিজ্ঞানী তথা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা এন্ড এন্টেরিক ডিজিজ নাইসেডের ডিরেক্টর ডা শান্তা দত্ত বলেছেন, “ভারত বায়োটেক সংস্থার করোনা ভ্যাকসিনের আগস্টের ট্রায়াল সফল। সেপ্টেম্বর মাসে দেশের বাছাই করা পাঁচটি শহরে তৃতীয় দফার ট্রায়াল হবে। সেই ট্রায়ালে অন্যতম অংশীদার পশ্চিমবঙ্গ।” অন্তত এক লক্ষ নাগরিক এই ট্রায়ালে অংশ নেবেন। নাইসেড অধিকর্তার কথায়, “এই ট্রায়াল সফল যে হবে, সে বিষয়ে আশাবাদী সকলে। তার ঠিক চারমাস পর পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিন আসবে। শুরু হবে গণটিকাকরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com