বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সার্টিফিকেট দিয়েছেন ট্রাম্প

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৫.১৫ পিএম
  • ৬২৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গতকাল একজন ভারতীয় অভিবাসীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে তাঁর হাতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেন। সুন্দরী নারায়ন নামে ওই অভিবাসী বৈধ পথে অভিবাসন গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টির কনভেনশন চলাকালে তাঁকে এই দৃষ্টান্তমূলক আমন্ত্রণ জানালেন। তিনি সুন্দরী নারায়ণকে অত্যন্ত সফল একজন সফটওয়্যার প্রকৌশলী ও বৈধ ভারতীয় অভিবাসী বলে অভিহিত করেন। প্রেসিডেন্ট বলেন, নারায়ণ দম্পতি গত তেরো বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এবং তাঁর স্বামী দুটি ফুটফুটে সন্তানের বাবা-মা। আমরা জানি, এঁরা আমাদের এই মহান দেশের ঐতিহ্য এবং নীতিকে সম্পূর্ণভাবে মেনে চলে একে আরও উন্নতির পথে নিয়ে যেতে সাহায্য করবেন। সুন্দরী নারায়ন ছাড়া আরও চারটি দেশের নানা ভাষা ও ধর্মের চার জন অভিবাসী গতকাল নাগরিকত্ব গ্রহণ করেন। ট্রাম্প এঁদের প্রত্যেককেই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে তিনি অভিবাসনের বিরোধী নন এবং শুধু শ্বেতাঙ্গদেরই স্বাগত জানান, এমনও নয়। কিন্তু অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের তিনি বিরোধিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com