মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন গান প্রকাশ হয়েছে “নাওনা আমায় “

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৪.৫৯ পিএম
  • ৭৯৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রথমবারের মতো একসঙ্গে গান গাইলেন ইবরার টিপু ও কর্ণিয়া। ‘নাওনা আমায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। ‘টিপু ভাইর সুরে অনেক গান করেছি। কিন্তু গাওয়া হয়নি একসঙ্গে। মানে সেই সুযোগটা তৈরি হয়নি। এবার সেটি পেলাম গীতিকার-আয়োজক আলম ভাইয়ের সুবাদে।

কাজটি সবার ভালো লাগবে নিশ্চয়ই’—গানটি নিয়ে বলেন কর্ণিয়া। জিয়াউদ্দিন আলম বলেন, ‘টিপু ও কর্ণিয়ার জন্য এর আগে বেশ কয়েকবার গান লিখেছি। কিন্তু তাদের দুজনের প্রথম ডুয়েট আমার সঙ্গে, ব্যাপারটা বেশ ভালো লাগার। আশা করি শ্রোতারাও পছন্দ করবে গানটি।’

‘নাওনা আমায়’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নাট্য নির্মাতা ওসমান মিরাজ। এর শুটিং হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। এতে অভিনয় করেছেন ‘ওস্তাদ’ সিনেমার নায়িকা উষ্ণ হক ও চিত্রনায়ক আসিফ ইমরোজ।

গানটি প্রযোজনা করেছেন এস এস এন্টারটেনমেন্ট । গানের ভিডিও প্রকাশ হয়েছে এস এস মিউজিক ক্লাব নামক ইউটিউব চ্যানেলে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com