বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে আনলক চার প্রক্রিয়া

  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ১০.৩৬ এএম
  • ৬৫৩ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতির কারণে ভারতজুড়ে যে লকডাউন চলছিল তা ধাপে ধাপে খুলছে। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে আনলক চার প্রক্রিয়া। জীবন ও জীবিকা স্বাভাবিক করার স্বার্থে এই দফায় সরকার খুব গুরুত্ব দিয়ে মেট্রো রেল ও লোকাল ট্রেন চালানোর কথা ভাবছে।

তবে রাজ্যগুলোকে রাজি হতে হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলোর ওপর এই সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছে। জানা গিয়েছে রাজ্যগুলো রাজি হলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই দু’রকম ট্রেন চালু হবে। তা হলে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যাঁদের জীবিকার সন্ধানে এদিক থেকে ওদিক যেতে হয়, কিন্তু এখন বেশ কয়েক মাস ধরে যেতে পারছেন না, তাঁদের অনেকেরই সুবিধে হবে।

একই সঙ্গে আরও কিছু ছাড় দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভাবছে। তার মধ্যে এর আগের বারে সিনেমাহলের কথা উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়ে ওঠেনি। এইবারে চতুর্থ আনলক প্রক্রিয়াতে সিনেমা হল ও অডিটোরিয়াম খুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। সে ক্ষেত্রে সবক’টি আসন ভর্তি করে যাবে না। ৫০% আসনের, অর্থাৎ হলের অর্ধেক আসনের টিকিট বিক্রি করা যেতে পারে। এদিকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত রকম রাজনৈতিক ও ধর্মীয় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

উত্তরপ্রদেশ সরকারের মুখ্য সচিব যে সার্কুলার জারি করেছেন, তাতে বলা হয়েছে, কিছু স্বার্থান্বেষী লোক ধর্মীয় ও রাজনৈতিক গন্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে বলে আমাদের কাছে খবর আছে। তাই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের বিরোধী দলগুলো একে ধর্মীয় স্বাধীনতায় বিজেপির হস্তক্ষেপ বলে অভিহিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com