মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নজরুলের ৪৪তম প্রয়াণ দিবসে ‘পূবের জানালা রুদ্ধ’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৮.৫০ পিএম
  • ৭৪৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে তার ‘ঝিলিমিলি’ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে ‘পূবের জানালা রুদ্ধ’। প্রশান্ত অধিকারীর চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, লাবণ্য লিজা, রহমত আলী, লায়লা হাসান প্রমুখ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে বিশেষ নাটক ‘পূবের জানালা রুদ্ধ’ মাছরাঙা টেলিভিশনে রাত ৮ টায় প্রচার হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস ১২ ভাদ্র (২৭ আগস্ট, ২০২০)।

যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় কবিকে স্মরণ করতে ছোট পর্দায় থাকছে নানা আয়োজন। নাটকটির গল্পে দেখা যাবে, বাউণ্ডুলে কবি হাবিব আর মির্জা বাড়ির মেয়ে ফিরোজা একজন আরেকজনকে ভালোবাসেন। হাবিব বিএ পাশ করতে পারেনি। কবিতা লেখে, বাঁশি বাজায়।

এজন্য মির্জা সাহেব হাবিবকে পছন্দ করেন না। ফিরোজাকে জানিয়ে দেন হাবিব বিএ পাশ না করা পর্যন্ত তার সঙ্গে বিয়ে হবে না। হঠাৎ জানা যায় ফিরোজা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার সময় ঘনিয়ে এসেছিল।

হাবিবের বাঁশির সুর শোনা যায় বলে মির্জা সাহেব ফিরোজার ঘরের পূর্ব পাশের জানালাটা সবসময় বন্ধ করে রাখেন। মৃত্যু শয্যায় থাকা ফিরোজা বাবাকে অনুরোধ করে শেষবারের মত জানালাটা খুলে দিতে!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com