বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদাগাস্কারে কারাগার ভেঙ্গে পালিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২০

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৮.৫৬ পিএম
  • ৬৫৭ বার পড়া হয়েছে

মাদাগাস্কারে রোববার একটি কারাগার ভেঙ্গে পালিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২০ আসামি নিহত হয়েছে। বিচার মন্ত্রণালয় একথা জানায়। খবর: এএফপি

তারা জানায়, ইন্ডিয়ান ওশান দ্বীপের ফারাফানগানা কারাগারে থাকা আসামিরা ইট-পাথর এবং কেড়ে নেয়া বন্দুক দিয়ে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় পুলিশ ও সেনা সদস্যরা অভিযান চালিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৮ আসামির ৩৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় বন্দুকযুদ্ধে ২০ আসামি নিহত ও আটজন আহত হয়।

মন্ত্রণালয় জানায়, ৩১ আসামি এখনো পলাতক রয়েছে। মন্ত্রণালয় দেশের সকল কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

মাদাগাস্কারে জেল ভেঙ্গে গণ হারে আসামি পালিয়ে যাওয়া নতুন কোন ঘটনা নয়। ২০১৬ সালে মাদাগাস্কারের তলিয়ারিতে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার ভেঙ্গে প্রায় ৪০ বন্দি পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com