মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অপো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম-ফারিয়া

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৩.৪৭ পিএম
  • ৮২০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক বিখ্যাত চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো’র বাংলাদেশ অংশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন অপো’র বাংলাদেশ অংশের পরিচালক মোহাম্মদ ইফতেখার সানি ও সিয়াম। গেল সপ্তাহে এই মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই দুই তারকা। সেসময় সিয়াম-ফারিয়া ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইফতেখার সানি ও ঢাকা টকিজ এজেন্সির প্রধান রমিম রায়হান।

প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এরইমধ্যে দুইটি বিজ্ঞাপন ও ওভিসিতে অংশ নিয়েছেন এই দুই চলচ্চিত্র তারকা। সম্প্রতি শেষ হয়েছে শুটিং। সামনে আরও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা যাবে তাদেরকে। এই বিষয়ে ইফতেখার সানি বলেন, আমাদের মুঠোফোন প্রতিষ্ঠান অপো’র বাংলাদেশ অংশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন সিয়াম ও ফারিয়া। আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদেরকে দুজনকে আন্তরিক অভিনন্দন। আগামী কিছুটা সময় তারা দুজন আমাদের প্রোডাক্টের হয়ে কাজ করবেন, অংশ নেবেন অপো’র বিভিন্ন প্রচারণামূলক কাজে। সিয়াম আহমেদ বলেন, অপো আমার পছন্দের একটি ব্র্যান্ড। এরকম একটি প্রোডাক্টের সাথে থাকতে পেরে সত্যি ভালো লাগছে। আমার সঙ্গে রয়েছেন ফারিয়াও। আমরা দুজনে আগামীতে এই মুঠোফোন প্রতিষ্ঠানের হয়ে বেশকিছু প্রচারণামূলক কাজে অংশ নেবো।

এর আগে আন্তর্জাতিক সু ব্র্যান্ড ‘স্কেচার্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছিলেন সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে এই জুটির অপারেশন সুন্দরবন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি।

অপো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম-ফারিয়া। বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বিখ্যাত চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো’র বাংলাদেশ অংশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন অপো’র বাংলাদেশ অংশের পরিচালক মোহাম্মদ ইফতেখার সানি ও সিয়াম। গেল সপ্তাহে এই মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই দুই তারকা। সেসময় সিয়াম-ফারিয়া ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইফতেখার সানি ও ঢাকা টকিজ এজেন্সির প্রধান রমিম রায়হান।

প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এরইমধ্যে দুইটি বিজ্ঞাপন ও ওভিসিতে অংশ নিয়েছেন এই দুই চলচ্চিত্র তারকা। সম্প্রতি শেষ হয়েছে শুটিং। সামনে আরও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা যাবে তাদেরকে। এই বিষয়ে ইফতেখার সানি বলেন, আমাদের মুঠোফোন প্রতিষ্ঠান অপো’র বাংলাদেশ অংশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন সিয়াম ও ফারিয়া। আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদেরকে দুজনকে আন্তরিক অভিনন্দন। আগামী কিছুটা সময় তারা দুজন আমাদের প্রোডাক্টের হয়ে কাজ করবেন, অংশ নেবেন অপো’র বিভিন্ন প্রচারণামূলক কাজে।

সিয়াম আহমেদ বলেন, অপো আমার পছন্দের একটি ব্র্যান্ড। এরকম একটি প্রোডাক্টের সাথে থাকতে পেরে সত্যি ভালো লাগছে। আমার সঙ্গে রয়েছেন ফারিয়াও। আমরা দুজনে আগামীতে এই মুঠোফোন প্রতিষ্ঠানের হয়ে বেশকিছু প্রচারণামূলক কাজে অংশ নেবো। এর আগে আন্তর্জাতিক সু ব্র্যান্ড ‘স্কেচার্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছিলেন সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে এই জুটির অপারেশন সুন্দরবন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com