শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

খ্যাতিমান ভাস্কর মৃণাল হক এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ৯.২১ পিএম
  • ৮৭৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ খ্যাতিমান ভাস্কর মৃণাল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, মৃণাল হক ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা ভাস্কর। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে তাঁর নির্মিত ভাস্কর্য ঢাকা শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

তাঁর উল্লেখ্য ভাস্কর্যের মধ্যে রয়েছে মতিঝিলের ‘বলাকা’, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে ‘রাজসিক’, পরীবাগ মোড়ে ‘জননী ও গর্বিত বর্ণমালা’, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ‘রত্নদ্বীপ’, নৌ সদর দপ্তরের সামনে ‘অতলান্তিকে বসতি’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘গোল্ডেন জুবিলি টাওয়ার’, বঙ্গবাজারে মুক্তিযুদ্ধের ভাস্কর্য প্রভৃতি।

খ্যাতিমান এ ভাস্কর তাঁর কর্মের মধ্য দিয়ে এদেশের শিল্পপ্রেমী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। উল্লেখ্য, ভাস্কর মৃণাল হক (৬২) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com