বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় দাবানলে কমপক্ষে ৬ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১১.০৭ এএম
  • ৬৪৪ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় দাবানলে কমপক্ষে ছয় জন মারা গেছে। দাবানলের পাশাপাশি রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ১১ হাজার বজ্রপাতের ঘটনা ঘটেছে। গত এক দশকের বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় এত বেশি বজ্রপাতের ঘটনা আর ঘটেনি। এর ফলে প্রায় ১০৮৫ বর্গ মাইল এলাকা পুড়ে গেছে যা রাজ্যটির সবচেয়ে বড় শহর লস এঞ্জেলেসের প্রায় দ্বিগুন এলাকার সমান।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফায়ার (ক্যাল ফায়ার) এর তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত আগুনে ৫০০টির বেশি ঘরবাড়ী পুড়ে গেছে। ৬০ হাজারের ও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।ক্যাল ফায়ারের পক্ষ থেকে জানানো হয়েছে বজ্রপাতের ফলে এ পর্যন্ত ৪জন মারা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধস্ত হলে একজন পাইলট মারা যান। এ ছাড়া প্যাসিফিক ইলেকট্রিক গ্যাস কোম্পানির একজন কর্মীও মারা গিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম দাবানল কবলিত এলাকায় জরুরী অবস্থা জারি করেছেন। তিনি জানান ক্যালিফোর্নিয়ায় গত কয়েক দিনে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফারেনহাইট এ যা ছিল ১৩০ ডিগ্রি বা প্রায় ৫৫ ডিগ্রি সেলসিয়াসের সমান।আবহাওয়াবিদরা জানিয়েছেন প্রচন্ড বাতাস, অস্বাভাবিক তাপমাত্রা আর বাতাসে আদ্রতা কম থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com