মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিশেষ নাটক “হৃদয়ে কোলাহল “

  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ১১.৫৪ পিএম
  • ৮১৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঈদের পর বেশ লম্বা সময় নিয়ে অভিনেত্রী সারিকা ফিরলেন আবারও। সম্প্রতি গত ৯ এবং ১০ আগস্ট ‘হৃদয়ে কোলাহল’ শিরোনামের একটি নাটকের মধ্যে দিয়ে তিনি শুটিংয়ে যোগ দিয়েছেন। এসকে শুভ এবং শফিকুল ইসলাম নাট্যর যৌথ পরিচালনায়। নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকটি রচনা করেছেন অয়ন চোধুরী। গল্পে দেখা যাবে, অলিকের চাকরি পরিবর্তন করা নেশার মত হয়ে গিয়েছে। এর কারণ মানিয়ে নিতে না পারা। অফিসে কোনো দুর্নীতি বা অসঙ্গতি অলিকের পছন্দ নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রিনি, অলিকের এমন হুটহাট ডিসিশান মেনে নিতে পারে না। এ নিয়ে রিনি ও অলিকের মধ্যে ঝগড়া লেগেই থাকে। রিনি বিশ্বাস করে ইমোশন ট্রান্সফরমেশনের সবচেয়ে ভাইটাল ক্রিয়েশন হচ্ছে ঝগড়া। তবে এর মধ্যে একটা কিন্তু আছে।

এই ট্রান্সফরমেশনকে বেশি সময় ধরে রাখা যাবে না। এই বিশ্বাস থেকেই তাদের সম্পর্কটার একটা গভীরতা রয়েছে। প্রেম, ভালবাসা নিয়ে কবি সাহিত্যিকেরা বিস্তর গবেষণা করে লিখে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছেন এর ব্যাখ্যা বিশ্লেষণে। রিনির এটাই বিশ্বাস।

তবে অলিক বিশ্বাস করে একটি গোলাপ প্রেমের অনেক সমস্যাই সমাধান করে দিতে পারে। এমনই ভালবাসা আর ফিলিংসের গল্প নিয়ে ‘হৃদয়ে কোলাহল’ এগিয়ে যেতে থাকে। নাটকটিতে সারিকার সঙ্গে আরও অভিনয় করেছেন সায়েদ জামান শাওন, শিশির, বৃষ্টি রহমান, সখরিও মন্ডলসহ অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com