ব্রাজিলের আমাজন বনাঞ্চলে বন-নিধন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।পরিবেশবাদীরা বর্ধিত হারে আমাজনের বন-নিধনে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন।
তারা আশংকা করছেন, গরম মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আরো বেশি বনাঞ্চল ধ্বংসের সম্ভাবনা রয়েছে।
২০১৯ সালে প্রেসিডেন্ট জৈর বোলসোনারো ক্ষমতায় আসার পর, বন-নিধনের মাত্রা বহুলাংসে বৃদ্ধি পায়।
স্যাটেলাইটে থেকে পাওয়া তথ্যে জানা যায়, গত ১২ মাসে আমাজনের ৩,৫৫৫ বর্গমাইল পুড়ে বিধস্ত হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি।