বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে বাঁধ মানছে না করোনার সংক্রমণ

  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৮.৫৯ পিএম
  • ৬৪৯ বার পড়া হয়েছে

ভারতে বাঁধ মানছে না করোনার সংক্রমণ। আগস্টের শুরু থেকেই ভারত সরকারের চিন্তা বাড়িয়েই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসে ভারতে সর্বাধিক মানুষ সংক্রমিত হয়েছেন। ইতিমধ্যে চলতি মাসে দেশে প্রায় ১২ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ। একদিনে মৃত্যুও হাজার ছুঁইছুঁই।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ৮৯৮ জন। যা গতকাল বৃহস্পতিবারের তুলনায় সামান্য কম। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার নমুনা পরীক্ষাও সামান্য কম হয়েছে। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৫ হাজার ৮২৪ ।

চিন্তার বিষয় হল, এর মধ্যে প্রায় সাড়ে ১২ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন চলতি মাসেই। তবে এর মধ্যে স্বস্তির বিষয় হল সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২১ লক্ষ ৫৮ হাজার ৯৪৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com