বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাস বিশ্বে খাদ্য সংকট বাড়িয়ে তুলতে পারে: যুক্তরাষ্ট্রের মানবিক সংগঠন

  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৮.৩৯ পিএম
  • ৭১৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ভিত্তিক কেয়ার তাদের এক প্রতিবেদনে বলছে যে, এই নতুন করোনাভাইরাস মহামারি বিশ্বের খাদ্য নিরাপত্তাহীনতা এবং ক্ষুধার সংকট বাড়িয়ে তুলবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কেয়ার তাদের এক প্রতিবেদনে বলছে যে, বিশ্বে এখন যারা খাদ্য নিরাপত্তার মারাত্মক অভাবে রয়েছেন কিংবা খাদ্য সংকটের সম্মুখীন হয়েছেন, তাঁদের সংখ্যা এ বছরের শেষ নাগাদ দ্বিগুণ হয়ে সাতাশ কোটিতে দাঁড়াবে।

সংগঠনটি বলছে যে ল্যাটিন আমেরিকায় খাদ্য সংকটাপন্ন লোকের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে এবং আফ্রিকার দক্ষিনাঞ্চলে খাদ্যাভাবগ্রস্ত লোকের সংখ্যা ৯০ শতাংশ। কেয়ার বলছে বিশ্বের ধনী দেশগুলোও খাদ্য নিরাপত্তার অভাব বোধ করছে, ব্রিটেনে ৪ জন প্রাপ্তবয়সী লোকের মধ্যে ১ জন তার সাধ্যের মধ্যে পুষ্টিকর খাদ্য পেতে রীতিমতো সংগ্রাম করছে। আর যুক্তরাষ্ট্রে এই মহামারি শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ লক্ষ লোক খাদ্য সাহায্যের জন্য নিজেদের নাম লিপিবদ্ধ করিয়েছে।

এ দিকে যখন বহু দেশ এবং ওষুধ কোম্পানিগুলো কভিড ১৯ এর নিরাপদ ও কার্যকর টীকা আবিষ্কারের প্রতিযোগিতায় লিপ্ত, তখন গতকালই পোপ ফ্রান্সিস বলেছেন এটা খুব দুঃখজনক হবে যদি এই টীকার ক্ষেত্রে ধনী দেশগুলো অগ্রাধিকার পায়।

পোপ বলেন, এই মহামারি আমাদের চোখের সামনে তুলে ধরেছে দরিদ্রদের কঠিন অবস্থা আর সেই প্রচন্ড অসাম্য যা এখন বিশ্বে বিরাজ করছে। পোপ আরও বলেন যে, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় হবে যে কভিড ১৯ সংক্রান্ত সব অর্থনৈতিক সহযোগিতা এমন শিল্প প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয় যারা গরীবদের সাহায্য করে না এবং পরিবেশ দূষিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com