প্রেসিডেন্ট ট্রাম্প, বৃহস্পতিবার বলেন,নভেম্বরের আমেরিকার নির্বাচনে ভোট জালিয়াতি, নজরদারির লক্ষ্যে তিনি ভোট কেন্দ্রে আইন প্রয়োগকারীসদস্য পাঠাবেন, তবে এটা এখনো স্পষ্ট নয় যে, তাঁর সেই ক্ষমতা আছে কিনা।
ফক্স নিউজ মাধ্যমে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, আমরা ভোট কেন্দ্রে শেরিফ পাঠাবো, সম্ভৱতঃ এটর্নি এবং এটর্নি জেনারেলকে ভোট কেন্দ্রে পাঠানো হবে । প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী দল ইতিমধ্যেই ভোট কেন্দ্রে তদারকির জন্য, লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মসূচি নিয়েছে।
ডেমোক্রেটিক দল, এই নজরদারি কর্মসূচির বিরোধিতা কোরে প্রতিবাদ জানিয়েছে ।ভোটার অধিকার গ্রূপগুলির অভিযোগ, যে, কতগুলি শীর্ষ নির্ধারণী রাজ্যে ভোট প্রক্রিয়া দমিয়ে দিতে রিপাবলিকানরা এখন তৎপর।
কোন প্রমাণাদি ছাড়াই, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে চলেছেন, যে, ভোটার জালিয়াতি, নভেম্বরের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে।