মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আজ সেলিম আল দীনের ৭১তম জন্মদিন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ৩.১৬ পিএম
  • ৭৭০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সেলিম আল দীনের ৭১তম জন্মদিন ১৮ আগস্ট। ১৯৪৯ সালের এই দিনে ফেনী জেলার সোনাগাজি থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। প্রতি বছরের মতো এবারও জন্মোৎসব উদ্‌যাপন করতে যাচ্ছে তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ গ্রাম থিয়েটার। ফেসবুক লাইভের মাধ্যমে তিন দিনব্যাপী জন্মোৎসব শুরু হবে আজ মঙ্গলবার।

এদিন রাত ৯টায় উদ্বোধনী পর্বে থাকবে নছিমন পালা, গম্ভীরা, লালনগীতি, তথ্যচিত্র প্রদর্শন। পরদিন ১৯ আগস্ট একই সময়ে থাকবে নাটক, আলোচনা, লোকপালা, সংগীত ও তথ্যচিত্র। জন্মোৎসবের সমাপনী দিন থাকবে সেমিনার, নাটক ও তথ্যচিত্র প্রদর্শন। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দিনটি উদ্‌যাপন করবে ফেসবুক লাইভের মাধ্যমে।

এর আগে সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে আয়োজন, যা সরাসরি সম্প্রচার করা হবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ফেসবুক পেইজে। মফিজউদ্দিন আহমেদ ও ফিরোজা খাতুন দম্পতির তৃতীয় সন্তান সেলিম আল দীন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাবি ক্যাম্পাসে তাকে সমাহিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com