মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইফতেখার প্রযোজিত প্রথম সিনেমা মুক্তিতে রাজ রিপা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ৩.০১ পিএম
  • ৮৭৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ খোঁজ – দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, রাজত্ব ও বিজলির মতো বেশকিছু আলোচিত সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী। প্রথমবারের মতো প্রযোজনা করছেন তিনি। তার প্রযোজিত-পরিচালিত প্রথম সিনেমা হতে যাচ্ছে মুক্তি। গত (১৬ আগস্ট) রাজধানীর একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইফতেখার চৌধুরী, মুক্তির কাহিনিকার গুঞ্জন রহমান, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে। সংবাদ সম্মেলনে ইফতেখার চৌধুরীর তার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ও প্রতিষ্ঠানটির প্রথম সিনেমা মুক্তির ঘোষণা দেন। এছাড়া সিনেমাটিতে নাযকিা হিসেবে রাজ রিপার নাম ঘোষণা করেন। পাশাপাশি একটি পোস্টারও প্রকাশ করেন। ইফতেখার চৌধুরী বলেন, মুক্তি সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। একজন অভিনেত্রীর মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা দরকার তার সবই রাজ রিপার মধ্যে পেয়েছি। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু করবো। জানা যায়, অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা মুক্তি। নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন-সে গল্পই সিনেমাটিতে তুলে ধরা হবে। সিনেমাটিতে রিপা ছাড়া আর কে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি। সেপ্টেম্বরে শুটিং শুরুর আগে করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে মহরত করা হতে পারে বলেও জানান পরিচালক। ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘দহন’ সিনেমার একটি চরিত্রে দেখা যায় রাজ রিপাকে। ছোট পর্দায়ও তিনি অনেক কাজ করেছেন। তবে এবারই প্রথম বড় ক্যানভাসে অভিনয় করার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com