মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সরকারি অনুদান পাওয়ার “আশীর্বাদ” নতুন সিনেমায় জেনিফার ফেরদৌস

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৮.১৮ পিএম
  • ৭৬৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ নতুন “আশীর্বাদ” ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্যে নায়িকা খুঁজছিলেন। অবশেষে সরকারি অনুদানে নির্মিতব্য এই ছবির সুবর্ণা চরিত্রে অপু বিশ্বাসকে চূড়ান্ত করে তাকে চুক্তিবদ্ধ করিয়েছেন। এই প্রতিবেদককে জেনিফার ফেরদৌস নিজেই জানিয়েছেন এই তথ্য। অপুও জানিয়েছেন, সুবর্ণা চরিত্রে তিনিই অভিনয় করছেন। জেনিফার ফেরদৌস জানান, ২০১৯ – ২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে।

এগুলোর মধ্যে অন্যতম হলো “আশীর্বাদ”। প্রযোজক জেনিফার ফেরদৌস জানান, সরকারি অনুদানের এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী তরুণ ও গুণী চিত্রনির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। জানা যায়, “আশীর্বাদ” চলচ্চিত্রটি অনুদান পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল ছবির মূল চরিত্র সুবর্ণা কে হচ্ছেন। অভিনয়শিল্পী কে কে থাকছেন – সেটিও আলোচনায় ছিল।

অবশেষে ১৬ আগস্ট (রবিবার) সুবর্ণা চরিত্রের জন্যে জনপ্রিয় তারকা অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করেন জেনিফার ফেরদৌস। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অপু বিশ্বাস চুক্তিপত্রে স্বাক্ষর করে “আশীর্বাদ” ছবির সুবর্ণা চরিত্রে অভিনয়ের জন্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন। প্রযোজনার পাশাপাশি এই ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। নতুন এই ছবিতে অভিনয় প্রসঙ্গে অপু বিশ্বাস এই প্রতিবেদককে বলেন, জেনিফার আপু দারুন একটি কাহিনী লিখেছেন।

ছবির সুবর্ণা চরিত্রটি অসাধারণ লেগেছে।লকডাউন কাটিয়ে আমরা আবার শুটিংয়ে ফিরছি – এটা অবশ্যই ভালো লাগার খবর। নতুন করে কাজে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি আশা রাখবো – আমার দর্শক – ভক্তরা আগের মতোই আমার পাশে থাকবেন। আমার বিশ্বাস জেনিফার আপুর “আশীর্বাদ” একটি অসাধারণ চলচ্চিত্র হবে।

“আশীর্বাদ” ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস সুবর্ণা চরিত্রে অপু বিশ্বাসকে নির্বাচন করা প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রে অপুকেই আমার মানানসই মনে হয়েছে। সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে।

প্রধান চরিত্রে নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে চূড়ান্ত করে চুক্তিবদ্ধ করলাম।বাকী অভিনয়শিল্পীদের খুব শীঘ্রই চূড়ান্ত ভাবে নাম ঘোষণা করা হবে। ছবিটির শুটিং শুরুর বিষয়ে তিনি বলেন, “আশীর্বাদ” চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইচ্ছে আছে চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু করার। আর সেটা যদি সম্ভব না হয়, তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই ছবির শুটিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com