শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

ভারতে ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ১২.৩৮ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

ভারতে ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আজ রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ফের ৬০ হাজারের বেশি মানুষের শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৪৯০ জন। তাতে এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২। গতকাল দেশে নতুন করে করোনায় আক্রান্ত হন ৬৫ হাজার ২ জন। দৈনিক আক্রান্তের সংখ্যাবৃদ্ধির নিরিখে এখনও পর্যন্ত সেটাই সর্বোচ্চ।

তবে সামান্য হলেও কমেছে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা। গতকাল যেখানে মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই ছিল (৯৯৬), এ দিন তা সাড়ে ন’শোর নীচে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনার প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪৪ জন প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে ৪৯ হাজার ৯৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com