শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

লক্ষ্মীপুরে পুত্রবধুর যৌতুক মামলায় ফাঁসলো ইউপি চেয়ারম্যান! 

  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৭.০৮ পিএম
  • ৭০৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, জেলা প্রতিনিধি:
যৌতুক চেয়ে মারধরের অভিযোগে চররমনী মোহন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চেয়ারম্যানের পুত্রবধু সুমাইয়া ইসলাম শান্তা (১৯) বাদি হয়ে লক্ষ্মীপুর নারী ও শিশু আদালতে অভিযোগ দায়ের করেন। (যার রেজিষ্ট্রেশন নং ১৬৪।)
জানা যায়, চররমনী মোহন পরিষদের ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল এর ছেলে আবু সুফিয়ানের সাথে গত বছরের ১৯ এপ্রিল ৬লাখ টাকা দেনমোহরে একই ইউনিয়নের মধ্য চর রমনী মোহন গ্রামের আবুল মিজির মেয়ে সুমাইয়া ইসলাম শান্তার বিবাহ হয়। বিবাহের পর থেকে সুফিয়ান ছোটখাট বিষয় নিয়ে শান্তাকে মারধর করে আসছে। তাছাড়া বিভিন্ন সময় যৌতুকের টাকা আনার জন্য শান্তাকে চাপ প্রয়োগ করে নির্যাতন করতো। চলতি বছরের জুন মাসে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা দিতে বেধড় মারধর করে শান্তা কে। এতে পুত্রবধু শান্তা গুরুত্বর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়। নির্যাতন সহ্য করতে না পেরে শান্তা গত মাসেই ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতন মামলা দায়ের করেন।
এ বিষয়ে আবু সুফিয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
তবে অভিযোগে বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল জানান, আমার ছেলে আবু সুফিয়ান ও তার স্ত্রী সুমাইয়া ইসলাম শান্তার সাথে পারিবারিক ঝগড়া রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সে আদালতে অভিযোগ দিয়েছে।  যৌতুকের বিষয় সত্য নয় বলে দাবী তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com