বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলকাতায় পশ্চিমবঙ্গের ওয়েব চ্যানেল আরামবাগ টিভির মালিক জামিনে মুক্তি পেয়েছেন

  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১.৫১ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের ওয়েব চ্যানেল আরামবাগ টিভির মালিক-সম্পাদক শেখ শফিকুল ইসলাম, তাঁর স্ত্রী আলিমা খাতুন ও ক্যামেরাম্যান সুরজ আলি খান দীর্ঘ ৪৫ দিন আটক থাকার পর আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে জামিনে মুক্তি পেয়েছেন। রাজ্য সরকারের কিছু কিছু কাজ নিয়ে খবর দেয়ার জন্য গত ২৯শে জুন ওঁদের বাড়ি থেকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। ওঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ওঁরা মিথ্যা খবর রটিয়েছেন এবং ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। তবে পরে দেখা গিয়েছে ওঁরা যে খবর দিয়েছিলেন, লকডাউনের মধ্যেও রাজ্যের থানাগুলো থেকে নানা ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে, তা সত্যি। এই সংক্রান্ত মোট পাঁচটি মামলার চারটিতেই ওঁরা আগে জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু একটিতে কিছুতেই জামিন হচ্ছিল না। শফিকুল ইসলামদের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের বিশিষ্ট জনেরা বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট সপ্তাহ খানেক আগে পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেলকে কেন ওঁদের গ্রেপ্তার করা হয়েছিল তার কারণ দর্শানোর নোটিস পাঠায়। এরই মধ্যে আজ স্বাধীনতা দিবসের এক দিন আগে ওঁদের জামিন মিললো কার্যত নিরপরাধ হয়েও দীর্ঘ দেড় মাস আটক থাকার পর। শফিকুল ইসলামদের আইনজীবী বলেন, এই রাজ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। সাংবাদিকরা সত্যি খবর লিখলে তাঁদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতিরা পুলিশকে ভর্ৎসনা করে এই তিন জনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com