বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইসরাইল এবং আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি

  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ২.৫৫ পিএম
  • ৮৩১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত খ্রিস্টান, ইসলাম এবং ইহুদী এই তিন একেশ্বরবাদী ধর্মের জনকের নাম অনুযায়ী “আব্রাহাম অ্যাকর্ড” নামে এই চুক্তিকে অভিহিত করেছেন। ১৯৪৮ সালে ইসরাইল স্বাধীন রাষ্ট্র হওয়ার পর এটি যে কোন আরব রাষ্ট্রের সঙ্গে ইসরাইলের তৃতীয় শান্তি চুক্তি।

প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ আল নাহিয়ান, আশাবাদ ব্যক্ত করে বলেছেন “এই ঐতিহাসিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনবে।

ওভাল অফিসে ঘোষণাকালে ট্রাম্প বলেন,এখন যখন সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, আমি আশা করি সংযুক্ত আরব আমিরাতকে অন্যান্য আরব ও মুসলিম দেশসমূহ অনুসরণ করবে।

ট্রাম্প আরও বলেন , আমিরাতের মুসলিমরা এখন জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে নামাজ পড়তে পারবেন। নেতানিয়াহু তাঁর নতুন কূটনৈতিক অংশীদারের উদ্দেশ্যে বলেন,

যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে, ‘সালাম আলাইকুম, শালম আলেইচেম।

আমাদের এবং সবার ওপর শান্তি বর্ষিত হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com