বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের কাশ্মীরে বানচাল হল জঙ্গিদের নাশকতা চালানোর ছক

  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ২.৫২ পিএম
  • ৬১৭ বার পড়া হয়েছে

ভারতের কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বানচাল হল স্বাধীনতা দিবসে জঙ্গিদের নাশকতা চালানোর ছক। আগামী ১৫ আগস্টের ঠিক দুদিন আগে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সন্ধান মিলল লস্কর জঙ্গিদের একটি অস্ত্রভাণ্ডারের। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলের কার্তুজ ও জিলেটিন স্টিক-সহ প্রচুর পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করেছেন নিরাপত্তারক্ষীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বুধবার গভীর রাতে পুলওয়ামা জেলার অবন্তীপোরা থানার বাদরু বারসু গ্রামের জঙ্গলে অভিযান চালান নিরাপত্তারক্ষীরা। সিআরপিএফের ১৩০ নম্বর ব্যাটেলিয়ান, রাষ্ট্রীয় রাইফেলসের ৫০ নম্বর ব্যাটলিয়ান ও অবন্তীপোরা পুলিশের যৌথ বাহিনীর ওই অভিযানে জঙ্গলের ভিতর থেকে লস্কর-ই-তইবার দুটি অস্ত্রভাণ্ডারের হদিশ মেলে।

ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলের ১৯১৮ রাউন্ড কার্তুজ, ২টি হ্যান্ড গ্রেনেড, পাঁচটি জিলেটিন স্টিক, হাফ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেটের মতো পদার্থ, তাজা পাইপ বোমা-সহ রান্নার গ্যাসের সিলিন্ডার ও খাবার তৈরি বাসনপত্র উদ্ধার হয়। পাওয়া গিয়েছে কিছু ভারতীয় টাকাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com