মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক অঞ্জন-বন্যা-ফেরদৌস

  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ২.৩০ পিএম
  • ৭১১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সামনের আসরে বিচারক হিসেবে দেখা যাবে বেশ কয়েকজন আলোচিত নির্মাতা ও অভিনয়শিল্পীকে। তালিকায় আছেন ভারতীয় নির্মাতা ও গায়ক অঞ্জন দত্ত, বাংলাদেশি অভিনেতা ফেরদৌস এবং অভিনেত্রী বন্যা মির্জা। আরও আছেন শ্রীলঙ্কান সোমারতে ডিসানায়েক, ফিলিস্তিনি দিনা নাসের ও বাংলাদেশি লিসা গাজী প্রমুখ। এবার উৎসবের প্রতিপাদ্য, ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি’। আয়োজনের প্রস্তুতি সম্পর্কে উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, “ইতিমধ্যে আমরা প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছি। এবারের আয়োজনে ৬০টি দেশের ২০০টি চলচ্চিত্র আসছে। এগুলো দেখানো হবে, অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘরে।” উৎসবে থাকছে বেশ কিছু প্রতিযোগিতামূলক পর্ব— এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশন। ঢাকার সবচেয়ে বড় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর বসছে ১৬ জানুয়ারি, চলবে নয় দিন। আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com