আফ্রিকার চিকিৎসকেরা হুশিয়ার করে দিয়েছেন যে, করোনা মহামারীকে প্রাধান্য দেয়ার কারণে আফ্রিকায় ম্যালেরিয়া রোগে এ বছর দ্বিগুন লোকের মৃত্যু হতে পারে, এছাড়াও যক্ষা, এইডস’র মতো সংক্রমণ বৃদ্ধি পাবে বলে তারা আশংকা করছেন ।
চিকিৎসকেরা হুশিয়ার করে দেন, যে, করোনা মহামারী সঙ্কট ও লক ডাউন জারী করার পর, যক্ষা, ম্যালেরিয়া ও এইডস রোগের বিরুদ্ধে কার্যক্রম ব্যাহত হয়েছে ।
এইডস রোগ বিশেষজ্ঞ, ডাক্তার সেলিম আব্দুল করিম বলেন, স্বাস্থ্য কেন্দ্রে যেতে এখন রোগীরা ভয় পাচ্ছেন, তাই রোগীদের সংখ্যা আমরা কমতে দেখেছি । এখন আমাদের গভীর উদ্বেগ যে, বহু বছরের সফলতা হয়তোবা ম্লান হয়ে যেতে পারে ।