শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

লক্ষ্মীপুরে বিয়ের ৩ দিন পর লাশ হলো নববধু! 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ১২.২২ পিএম
  • ৬৬৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের তিন দিনের মাথায় গলায় দড়ি লাগিয়ে আত্নহত্যা করেছে তানিয়া আক্তার নামে এক  নববধু । সকালে উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারের পাশে নাইয়া বাড়ীতে স্বামীর সাথে ঝগড়া করে পিতার ঘরে এঘটনা ঘটায়। নিহত তানজিলা আক্তার বেবি (২০) একই এলাকার জেলে আব্দুস সালেমের ছোট মেয়ে।
দুপুরে ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে হাজিমারাফাঁড়ি থানার পুলিশ। বিকালে নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে ফাঁড়ী থানায় অপমৃত্যর মামলা করেছেন। নিহতের পিতা গত তিন দিন ধরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আজও বাড়ী ফেরেনি।
পুলিশ ও স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে তানিয়ার পরিবার ঢাকার কামরাঙ্গির চর এলাকা থেকে গ্রামে এসে বসবাস করছেন। পিতা ও সৎ মাসহ তারা তিন ভাই ও ছয় বোন। শনিবার রাতে খাসেরহাট বাজারের পাশে দিঘীরপাড় এলাকার মৃত রহমত আলীর ছেলে এক সন্তানের জনক ঢাকার গার্মেন্ট কর্মী সালাউদ্দিন বিয়ে করেন তানিয়াকে।সোমবার বিকেলে তানিয়ার সাথে ঝগড়া করে ঢাকা চলে যান সালাহউদ্দীন। মঙ্গলবার সকাল ৯ টায় বড় ভাই আবু বক্করের বাড়ী থেকে পিতার ঘরে এসে সৎ মা’র কক্ষের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় দড়ি লাগিয়ে আত্নহত্যা করে নববধু তানিয়া আক্তার।
এঘটনা জানতে সালাউদ্দীনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর হাজিমারা পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ মিজান বলেন, আমরা যাওয়ার আগেই তানিয়ার লাশ মাটিতে নামিয়ে রাখা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই অপমৃত্যুর মামলা করেছেন। রিপোর্ট আসলে তখন আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com