শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কুমিল্লায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয়কারী প্রতারক গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ১২.০৪ পিএম
  • ৭০৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের হাতে বুধবার দুপুরে গ্রেফতার হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় প্রদানকারী প্রতারক শরীফ উদ্দীন (২৫)। জেলা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম( বার) পিপিএম’র প্রেস ব্রিফিং এ জানা যায় ভূয়া, প্রতারক শরীফ উদ্দীন কুমিল্লা জেলার হাবীবা ইসলাম খান (৪০) ও তার স্বামী ডাঃ বদরুল ইসলাম খানের সাথে ফেইসবুকে পরিচয় মিলে।পরবর্তীতে ওই প্রতারক স্বামী- স্ত্রীর মাঝে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব ও গনভবনে থাকেন এমন পরিচয় দিয়ে কুমিল্লায় বেড়াতে আসতে চান।

তারই পরিপ্রেক্ষিতে ১২-০৮-২০২০ইং তারিখ বুধবার দুপুরে একটি নোয়া মাইক্রোবাসযোগে চার জন সহযোগীসহ স্থানীয় কিছু ছেলেদের মোটরসাইকেল বহর নিয়ে কুমিল্লার ইটিল্যাব(ইউনানী) ফ্যাক্টোরিতে আসেন এবং পরিদর্শন করছিলেন।

পরে জেলা গোয়েন্দা পুলিশ অফিসার আনোয়ারুল আজিম জানান- ভূয়া পরিচয় প্রদানকারী প্রতারক তার ফেইসবুক আইডির লিংক ধরে জেলা পুলিশ সাইবার ইউনিট পর্যবেক্ষণের মাধ্যমে ওই প্রতারক কে আটক করা হয়। পুলিশ সুপার’র প্রেস ব্রিফিং আরো জানা যায় ওই প্রতারক কখনো প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, কখনো উপসচিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক,বর্তমান আওয়ামীলীগের সদস্য এবং তার নাম শেখ আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগন্জ বলতেন।তবে ওই প্রতারক নৌকার ব্যাজ দ্বারা মুজিবকোট পড়ে মানুষের সাথে পরিচয় বহন করে সম্পর্ক করে আসছিল।

পুলিশ সৃত্রে জানান তার প্রকৃত নাম- শরীফ উদ্দীন, পিতাঃ ওয়াজেদ আলী জেলাঃ নেত্রকোনা। পুলিশের কাছে আটকের পর প্রথম পরিচয় দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব, পরে জিগাসাবাদে বলেন কিছু দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আউট সোর্সিং এর কর্মী হিসাবে ৩ মাস পিয়নের কাজ করতে গিয়ে সে বহিস্কৃত হন।

বর্তমানে ওই প্রতারক এসব পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে আসছিল। এছাড়াও ওই প্রতারক রাষ্ট্রপতি ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবির সাথে নিজের ছবি এডিটিং করে বিভ্রান্ত করে আসছে। জেলা পুলিশ জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com