বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দক্ষিণ সুদানের সেনা সদস্যদের সঙ্গে সশস্ত্র জনতার সংঘর্ষে ৭০ জন নিহত

  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০, ৫.৩১ পিএম
  • ৬৩৭ বার পড়া হয়েছে

দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে সেনা সদস্যদের সঙ্গে সশস্ত্র জনতার সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

 

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় মতবিরোধের জের ধরে গত সপ্তাহে দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে এ সহিংসতা ছড়িয়ে পড়ে।

দক্ষিণ সুদানিজ প্রেসিডেন্ট সালভা কির এবং প্রতিদ্বন্দ্বী রিক মাচারের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তিতে নাগরিকদের নিরস্ত্রীকরণের বিষয়ে বলা হয়েছিল।

ওয়ারাপের টনজ পূর্ব কাউন্টির কাউন্সিলর জেমস ম্যাবিওর মাকুই জানিয়েছেন, সশস্ত্র জনতা স্থানীয় একটি বাজারে সেনা সদস্যদের কাছে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানালে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। সেসময় পাশের বেশ কয়েকজন পথচারীও সংঘর্ষে যোগ দেয়।

২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করলেও দেশটিতে এখনো গৃহযুদ্ধ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com