বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাস এর টীকা আবিস্কারে অগ্রগতির কথা বলেছেন ট্রাম্প

  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০, ১০.৫৮ এএম
  • ৬১৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাস এর সম্ভাব্য টীকার ১০ কোটি ডোজ তৈরির জন্য একটি আমেরিকান বায়োটেকনলজি কোম্পানির সঙ্গে ফেডারেল সরকারের চুক্তির কথা ঘোষণা করেন। এ নিয়ে পরীক্ষা চলাকালীন মডার্না নামের কোম্পানিটি এই টীকা তৈরি করবে।

মঙ্গলবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প সংবাদদাতাদের বলেন “ এই টীকার ডোজগুলোর মালিক হবে ফেডারেল সরকার, আমরা এগুলো কিনছি”। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য তিন রকমের টীকা এখন মানুষের উপর পরীক্ষার জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য ও মানব পরিচর্যা বিভাগের মন্ত্রী অ্যালেক্স আজার বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই সর্বসাম্প্রতিক পদক্ষেপ এই সম্ভাবনা বাড়িয়ে তুলেছে যে যুক্তরাষ্ট্রে ২০২১ সাল নাগাদ অন্তত একটি কার্যকর এবং নিরাপদ টীকা পাওয়া যাবে।

প্রেসিডেন্ট নিজেও এই আশাবাদ ব্যক্ত করেছেন যে নভেম্বরের প্রথম দিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনাভাইরাসের টীকা পাওয়া যাবে।

দিনে আরো আগের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ঘোষণা করেন আনুষ্ঠানিক ভাবে কভিড ১৯ এর নতুন টীকা আবিস্কারে তাঁর দেশই প্রথম সে ব্যাপারে ট্রাম্প কোন মন্তব্য করেননি। তবে পুতিনের এই দাবি যে ঐ টীকা মানুষের শরীরের জন্য নিরাপদ তার সমর্থনে কোন উপাত্ত নেই। এ দিকে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ব্রাজিলে এখন তিরিশ লক্ষেরও বেশি এবং মৃতের সংখ্যা এক লক্ষ এক হাজার সাত শ’ বাহান্ন জন। উভয় হিসেবে ব্রাজিলের অবস্থান যুক্তরাষ্ট্রের পর।

যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংখ্যক লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন , এই সংখ্যা ৫১ লক্ষেরও বেশি । মারা গেছেন ১,৬৫০০০ । এটিও বিশ্বে মৃত্যুর সবচেয়ে বেশি সংখ্যা বলে জন্স হপকিন্সের হিসেবে প্রকাশ। বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যা অধ্যূষিত ইন্দোনেশিয়া জানিয়েছে সে দেশে মোট এক লক্ষ সাতাশ হাজার লোক সংক্রমিত হয়েছেন , মারা গেছেন ৫,৭৬৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com