শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১০.৫০ পিএম
  • ৬৫৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করার পর তাঁকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন আজ মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।পুলিশ হেফাজতে নবী হোসেন (৩৮)  কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ হেফাজতে নির্যাতনে নবী হোসেনের মৃত্যু হয়েছে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার খরুলিয়া বাজারে ইয়াবা বিক্রির সময় নবী হোসেন নামের এক ব্যক্তিকে গণধোলাই দিচ্ছিল জনতা। খবর পেয়ে নবী হোসেনকে উদ্ধার করে পুলিশ। ওই দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে।

পরে আজ মঙ্গলবার নবী হোসেনের অবস্থার অবনতি হলে পুনরায় তাঁকে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com